শ্রমিকদের সঙ্গে ‘মাফিয়াগিরি দেখাতেন’ পাপুল

news-image

অনলাইন ডেস্ক : মানবপাচারের মামলায় কুয়েতে চার বছরের কারাদণ্ড পাওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলকে দেশটিতে মাফিয়াদের সঙ্গে তুলনা করা হচ্ছে। কুয়েতের আরবী দৈনিক আল কাবাস জানিয়েছে, টাকা না দিলে নিম্ন আয়ের শ্রমিকদের বিপদে ফেলতেন তিনি।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের তদন্তকারীরা বাংলাদেশের সংসদ সদস্য ও মারাফি কুয়েতিয়া প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে তদন্ত করে জানতে পেরেছেন যে দেশটিতে তিনি পাঁচ মিলিয়ন দিনার সম্পদ করেছেন।

তদন্ত চলাকালে পাপুল ও তার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছিল উল্লেখ করে সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাক্ষীদের বক্তব্য থেকে জানা গেছে আসামি পাপুল একটি সংগঠিত চক্রের অংশ।

গতকাল কুয়েতে এমপি পাপুলকে মানব ও অর্থপাচারের দায়ে চার বছরের কারাদণ্ডের সঙ্গে ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা দিয়েছে দেশটির আদালত।

পাপুল জিজ্ঞাসাবাদে অর্থ লেনদেনের কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, চেকের মাধ্যমে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে দিয়েছেন ৩.৫৮ মিলিয়ন ডলার। আরেক কর্মকর্তাকে ক্যাশ দিয়েছেন ৩.৩৫ মিলিয়ন ডলার।

এ মামলায় কুয়েতের এমপি সাদৌন হাম্মাদ ও দেশটির সাবেক এমপি সালাহ খুরশিদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাক্ষী দেওয়া শ্রমিকেরা জানিয়েছেন, চুক্তিতে যে বেতন ও আবাসনের কথা বলা হয়েছিল তা না মেনে শ্রমিকদেরকে ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘ সময় মানবেতর পরিবেশে কাজ করানো হতো।

কোনো শ্রমিক এর প্রতিবাদ করলে তাকে মারধর করা হতো এবং মিথ্যা মামলার ভয় দেখানো হতো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন