শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে

Election comm-2নির্বাচন কমিশনের(ইসি)অনুরোধে আগামী শুক্র ও শনিবার(৩ ও ৪ জানুয়ারি) তফসিলি ব্যাংকগুলোর শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারিশন বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিভাগের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) অসীম কুমার মজুমদার এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনের অনুরোধে অভ্যন্তরীণ সম্বনয়ের মাধ্যমে ব্যাংকগুলোকে লেনদেন করতে হবে। চাঁদপুর, রাজবাড়ি, জয়পুরহাট মাদারিপুর, শরিয়তপুর জেলা এর বাইরে থাকবে।

এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে শুক্র ও শনিবার দেশের ৫৯টি জেলায় ব্যাংক খোলা রাখার অনুরোধ করেন।

এতে দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের অর্থ পরিশোধ ও আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ উত্তোলনের সুবিধার্থে ৫টি জেলা বাদে ৫৯ জেলায় ব্যাংক খোলা রাখতে বলা হয়।

উল্লেখ্য, ৫ জানুয়ারি আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী