শুক্রবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের কারাদণ্ডের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

নয়াপল্টনে আয়োজিত মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

এদিকে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার দেশটাকে নিজের জমিদারি মনে করেন।’

বিএনপির এ মুখপাত্র বলেন, ‘তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান দুজনেই বিখ্যাত পরিবারের সন্তান। বাংলাদেশের গণতন্ত্র, মু‌ক্তি‌যুদ্ধ সবকিছুতেই যাদের অবদান সেই পরিবারের সন্তানদের প্রহসনের মামলায় সাজা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল (মঙ্গলবার) বলেছেন, বিএনপি এত টাকা পায় কোথা থেকে। নির্বাচন কমিশনকে বিএনপি আয়-ব্যয়ের হিসাব সাংবাদিকের সামনে প্রকাশ্যে দিয়েছে। কিন্তু আপনি এত টাকা পান কোথা থেকে?’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান