শীতে সহজে তৈরি করুন মজাদার ডাবের পুডিং

news-image

লাইফস্টাইল ডেস্ক : শহর বা গ্রামে ডাব খুবই সহজলভ্য। তবে শহরে দাম একটু বেশি হলেও গ্রামে কিন্তু হাতের নাগালে। গ্রামাঞ্চলে প্রায় বাড়িতেই নারিকেল গাছ রয়েছে। তাই সহজেই ডাব সংগ্রহ করা যায়। এই ডাবের রয়েছে নানাবিধ ব্যবহার। ডাবের পানি, শাঁস-সবই মজাদার।

এমনকি ডাবের পানির উপকারিতা অপরিসীম। এতে বিভিন্ন ধরনের ইলেক্ট্রোলাইটস ও খনিজ পদার্থ থাকে, যা শরীরের জন্য অনেক উপকারী। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এর জুড়ি নেই। ডাবের এ স্বাস্থ্যকর পানি পান করার পাশাপাশি এটি দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করা যায়। আর তা হলো ডাবের পুডিং।

তাই এবার আমরা ডাবের পুডিং বানানোর রেসিপি সম্পর্কে জানবো। কারণ এই শীতে ডাবের পানি তেমন পান না করলেও ডাবের পুডিং কিন্তু লোভ জাগাবে। আসুন জেনে নেই ডাবের পুডিং বানানোর নিয়ম সম্পর্কে-

উপকরণ: ডাবের পুডিং বানানোর আগে তিনটি জিনিস অবশ্যই সংগ্রহ করতে হবে। তা হলো-
১. একটি বা দুটি ডাবের পানি। তবে চেষ্টা করবেন শাঁসযুক্ত ডাব কিনতে।
২. ২৫ বা ৫০ গ্রাম চায়না গ্রাস। পানির পরিমাণ বেশি হলে চায়না গ্রাসও বেশি লাগবে।
৩. পরিমাণমতো চিনি।

প্রণালি: প্রথমে গরম পানিতে ১০-১৫ মিনিটের মতো চায়না গ্রাস ভিজিয়ে রাখুন। এরপর একটি ডাবের পুরোটা পানি ঢেলে নিন। চুলার জ্বাল বেশি রেখে একটি পাত্রে পানি ফুটতে দিন। এতে পরিমাণমতো চিনি দিয়ে নাড়তে থাকুন।

পানি গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চায়না গ্রাসগুলো ছেড়ে দিন। যতক্ষণ পর্যন্ত চায়না গ্রাসগুলো গলে পানির সাথে মিশে না যায়; ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন। এরপর চুলা থেকে নামিয়ে নিন।

এবার সার্ভিং ডিশে ডাবের শাঁসগুলো ডিজাইন করে কেটে সাজান। তার ওপর চায়না গ্রাসসহ গরম পানি ঢেলে দিন। রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করুন। দেখবেন, ঠান্ডা হলে পানি ধীরে ধীরে জমতে শুরু করবে। এরপর ১-২ ঘণ্টা নরমাল ফ্রিজে রাখুন।

নির্দিষ্ট সময় শেষ হলে পরিবারের সদস্যদের সাথে মজাদার পুডিংটি খেতে পারবেন। শীত ছাড়াও গরমের দিনে পুডিংটি খেতে কিন্তু বেশ সুস্বাদু। তাই দেরি না করে আজই চেষ্টা করে দেখতে পারেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন