শিক্ষক উৎপল হত্যার ৫ দিন পর খুলেছে আশুলিয়ার সেই শিক্ষাপ্রতিষ্ঠান

news-image

নিজস্ব প্রতিবেদক : পাঁচ দিন বন্ধ থাকার পর সাভারের আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজ খুলছে আজ শনিবার। ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক মহলে বিরাজ করছে ক্ষোভ আর আতঙ্ক। এজন্য শিক্ষার্থীদের আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফেরাতে বাড়ানো হয়েছে পুলিশ টহল।

শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, জিতু ও তার বাবা রিমান্ডে থাকলেও আতঙ্কে রয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক-শিক্ষার্থীরা। কারণ, জিতুর অনুসারীরাদের কেউ এখনো ধরা পড়েনি।

অনৈতিক কাজে বাধা দেওয়ার জেরে গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু (১৯)। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান উৎপল কুমার সরকার। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষাকার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে নামেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।

গতকাল ঢাকা জেলা পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় সভায় নিরাপত্তার আশ্বাস পেয়ে শিক্ষার্থীদের নিয়ে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষকেরা।

অধ্যক্ষ সাইফুল হাসান জানান, প্রধান আসামি জিতু রিমান্ডে থাকলেও তার সহযোগীরা এখনো চিহ্নিত হয়নি। তাদের নিয়েই আতঙ্কে সবাই। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বখাটেদের আড্ডাসহ সামগ্রিক বিষয়গুলো প্রশাসনকে জানানো হয়েছে। তাদের দেওয়া নিরাপত্তার আশ্বাসেই আমরা ক্লাসে ফিরেছি।

এদিকে, শিক্ষক উৎপল কুমারকে হত্যার ঘটনায় প্রধান আসামি আশরাফুল ইসলাম জিতুকে বহিষ্কার করেছে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান