শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে সরকারের পদত্যাগের দাবিতে সন্ধ্যা ৭টার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছিলো আন্দোলনকারী ছাত্র-জনতা। প্রায় দুই ঘণ্টা অবরোধ শেষে শাহবাগ থেকে সরে দাঁড়িয়েছেন আন্দোলনকারীরা।

শনিবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেয় তারা। বর্তমানে ২০ থেকে ৩০ জনের মতো শিক্ষার্থীকে শাহবাগ মোড়ের পাশে অবস্থান করতে দেখা গেছে।

এর আগে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিতে দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে শুরু করে হাজার হাজার শিক্ষার্থী-জনতা। পরে সেখানের কর্মসূচি শেষে একটি অংশ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে। অরেকটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে সেখান থেকেও সরে গিয়েছিলো আন্দোলনকারীরা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান