শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শ্রীশ্রী হরিভক্তি যুবসভার উদ্যেগে বস্ত্র বিতরণ করলেন সাংসদ এবাদুল করিম

news-image

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী যুব সভার উদ্যোগে শতাধিক অসহায় শিশুর মধ্যে শনিবার বস্ত্রবিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

যুবসভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুমিত চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর সভার মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এড.সুজিত কুমার দেব, পৌর আওয়ামী লীগ সভাপতি বোরহান উদ্দিন নসু, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অজন্ত ভদ্র, সাধারণ সম্পাদক বিনয় চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক মানিক বিশ্বাস, আইন সম্পাদক বিপুল সাহা,উপজেলা যুবসভার আহ্বায়ক পলাশ রায়, যুগ্মআহ্বায়ক বাপন চক্রবর্তী, অশোক চক্রবর্তী, সদস্য জীবন বর্মন,জয় সাহা,উজ্জ্বল চৌধুরী,উজ্জ্বল দাস, পান্না সরকার,গোপাল পাল,সুশান্ত দাস, শুভ চক্রবর্তী, সুব্রত দাস, রাতুল সাহা, হিতংকর চন্দ, রনি সাহা, সুবিনয় চক্রবর্তীসহ অনেকে।

অতপর নবীনগর উপজেলা হরিভক্তি যুবসভার আহ্বায়ক কমিটি ভেঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।যার সভাপতি বিপুল ঘোষ ও সাধারণ সম্পাদক অশোক চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন