শর্ত সাপেক্ষে ২০০ যুদ্ধবিমান কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :বিদেশি বিমান নির্মাতা কোম্পানির কাছ থেকে ২০০ যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করছে ভারত। ভারতের বিমানবাহিনী (আইএএফ) শনিবার এ তথ্য জানিয়েছে। তবে এসব যুদ্ধবিমান ক্রয়ে ভারত শর্ত দিয়েছে, বিমানগুলো নির্মাণে ভারতীয় কোনও কোম্পানিকে সহযোগী হিসেবে নিতে হবে। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বিষয়টি জানা গেছে।

41bd5a84c4c35cb89fefce01408c2e59-5814a24773fe3

আইএএফর-এর দেওয়া তথ্য অনুসারে, একক ইঞ্জিনের ২০০টি যুদ্ধবিমান ভারতে উৎপাদনের আলোচনা চলছে। যুদ্ধবিমানের সংখ্যা বেড়ে ৩০০টিও হতে পারে। এসব যুদ্ধবিমান হবে সোভিয়েত যুগের প্রযুক্তিতে তৈরি পুরনো যুদ্ধবিমানের স্থলাভিষিক্ত হবে। এগুলো নির্মাণে প্রায় ১৩-১৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারতের সবচেয়ে বৃহত্তম সামরিক বিমান ক্রয়ের ঘটনা হবে এটা।

গত মাসেই ফ্রান্সের সঙ্গে অত্যাধুনিক ৩৬টি রাফালে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি করেছে ভারত। এরপর আইএএফ নিজেদের শক্তি বৃদ্ধির জন্য আরও যুদ্ধবিমান চাচ্ছে। বর্তমানে চীন ও পাকিস্তান সীমান্তে ভারতের যুদ্ধবিমানগুলোর একতৃতীয়াংশ মোতায়েন রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসন চায়, আগামীতে যেসব যুদ্ধবিমান ক্রয় করবে ভারত তা নির্মাণে যেনও ভারতীয় কোনও কোম্পানি সংশ্লিষ্ট থাকে। যাতে করে পরবর্তীতে নিজেরাই যুদ্ধবিমান নির্মাণে সক্ষম হয় ভারত।

বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন জানিয়েছে, তারা ভারতে এফ-সিক্সটিন যুদ্ধবিমান ভারতে নির্মানে আগ্রহী। শুধু ভারতের সেনাবাহিনীর জন্য নয়, তারা এখানে নির্মিত বিমান রফতানিও করতে চায়। সুইডেনের সাবও গ্রিপেন বিমান নির্মাণের প্রস্তাব দিয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক