‘লৌহমানবী’র দ্বিতীয় সোনা জয়

 

স্পোর্টস ডেস্ক :আগের তিনটি অলিম্পিকে অংশ নিয়ে খালি হাতে ফিরেছিলেন কাতিনকা হসজু। কিন্তু রিও অলিম্পিককে যেন সোনায় মুড়িয়ে রাখার প্রতিজ্ঞা করেছেন ‘লৌহমানবী’ নামে খ্যাত এই হাঙ্গেরিয়ান সাঁতারু।

Hosszu1470717221

কাতিনকা সোমবার রিওতে নিজের দ্বিতীয় পদক জিতেছেন। এদিন মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন তিনি। একদিন আগে তিনি মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জিতেছিলেন বিশ্ব রেকর্ড গড়ে।

১০০ মিটার ব্যাকস্ট্রোকে কাতিনকা পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিন বেকারকে। কানাডার কাইলি মাসে ও চীনের ফু ইউয়ানহুই যৌথভাবে জিতেছেন ব্রোঞ্জ।

কাতিনকা সময় নিয়েছেন ৫৮.৪৫ সেকেন্ডে। দ্রুততম হিসেবে ফাইনালে উঠে আসা বেকার সময় নিয়েছেন ৫৮.৭৫ সেকেন্ড। মাসে ও ফুর চেয়ে তিনি সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময় কম নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক