লিটনের অভিজ্ঞতার মূল্য দিয়েছি: শান্ত

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ দল থেকে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বাদ পড়েছেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। দু’জনের মধ্যে দলে ডাক পাওয়ার লড়াই হয়েছে। কিন্তু ফর্মে না থাকলেও লিটন দাস, নাজমুল শান্তদের জায়গা নেওয়ার মতো কাউকে পাওয়া যায়নি।

জিম্বাবুয়ে সিরিজে রান, স্ট্রাইক রেট দুই-ই কম ছিল তাদের। এরপরও বিশ্বকাপ দলে থাকার বিষয়ে জিম্বাবুয়ে সিরিজের উইকেটকে দায়ী করেছেন শান্ত। অভিজ্ঞতাকে মূল্য দেওয়ার কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজ ও টি-২০ বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে বুধবার সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘লিটন আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ক’টা ম্যাচ তার ভালো যায়নি, কিন্তু আমরা কেউ চাইনি তার জায়গায় নতুন ক্রিকেটার দলে আসুক। বড় ইভেন্টে নতুন কেউ আসলে তার জন্য কঠিন হতো। সেজন্য আমরা অভিজ্ঞতাকে মূল্য দিয়েছি।’

বাংলাদেশ দলে একজন লেগ স্পিনারের অভাব ছিল বহুদিন ধরে। রিশাদ হোসেন ওই জায়গা ভরসার নাম হয়ে উঠেছেন। বোলিং-ব্যাটিং-ফিল্ডিংয়ে দলকে তিনি আশা দিয়েছেন। শান্ত জানিয়েছেন, রিশাদের কাছে দলের অতিরিক্ত কিছু চাওয়ার নেই। তিনি যেটা পারেন সেটাই কেবল মাঠে দেখতে চাইবেন।

শান্ত বলেন, ‘আমরা অনেক দিন ধরে লেগ স্পিনার খুঁজছিলাম। এখন আমাদের ভালো একজন লেগ স্পিনার আছে। যে ক’টা ম্যাচ সে খেলেছে বোলিং-ব্যাটিংয়ে সব ক’টায় ভালো পারফরম্যান্স করেছে। দলের অন্যতম সেরা ফিল্ডারও সে। তার কাছে বাড়তি কোন কিছু প্রত্যাশা করছি না। ও যেটা পারে ওটা মাঠে ডেলিভার করতে পারলেই হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান