‘লকডাউন’র মধ্যেই উত্তরায় যানবাহনের তীব্র চাপ

news-image

নিউজ ডেস্ক : করোনা ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন। এর মধ্যেই রাজধানীর উত্তরায় দেখা দিয়েছে যানবাহনের তীব্র চাপ। যানজটের ফলে ১০ মিনিটের পথ পেরোতে লাগছে এক ঘণ্টারও বেশি সময়। পুলিশ বলছে, নগরী থেকে বের হওয়ার পথে বাধা পাচ্ছে যানবাহনগুলো। আর তাতেই দেখা দিয়েছে যানজট।

সোমবার (১৮ মে) উত্তরার জসীম উদ্দিন মোড় থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত সড়কের উভয় পাশে দেখা যায় যানবাহনের তীব্র যানজট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবহনের তীব্র চাপ দেখা যায় সড়কটিতে। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের বেশ চাপ দেখা যায় সড়কটিতে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা থেকে বের হওয়ার জন্য হাউজ বিল্ডিং হয়ে আবদুল্লাহপুর সড়কে গাড়ির তীব্র যানজট রয়েছে। রাজধানী থেকে উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের জন্য ব্যবহৃত হয় এ পথ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ যানজটের একটি বড় কারণ ঈদকে কেন্দ্র করে রাজধানী থেকে বাইরে যেতে চাওয়া যানবাহন ও শপিং করার জন্য বাইরে বের হওয়া ব্যক্তিগত গাড়ি।

উত্তরা এলাকার বাসিন্দা ও চলচিত্র পরিচালক জসীম আহমেদ বলেন, অফিস খোলা তাই নিয়মিত বনানীতে যাতায়াত করতে হয়। গেল শুক্রবারের আগ পর্যন্ত জসীম উদ্দিন মোড় থেকে হাউজ বিল্ডিং আসতে হয়তো দুই মিনিট লাগতো। বনানী থেকে আসতে পারতাম পাঁচ থেকে সাত মিনিটে। কিন্তু শুক্রবারের পর থেকে এ সড়কে যানজট বাড়তে দেখছি। বিগত দুই একদিন ধরে এ যানজট আরও তীব্র হচ্ছে। মানুষজন আশপাশে শপিং করছেন, নয়তো রাজধানীর বাইরে যাচ্ছেন।

এদিকে যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার সাইফুল হক। তিনি বলেন, সরকার ও আইজিপি স্যারের কড়া নির্দেশ আছে যেন অনাকাঙ্ক্ষিত কেউ রাজধানীর বাইরে যেতে না পারেন। সেজন্য আমাদের এখতিয়ারভুক্ত এ এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। এতে অনেকেই রাজধানী ছাড়তে পারছেন না। সেই যানবাহনগুলো আবদুল্লাহপুর মোড়ে অপেক্ষা করছে। এদিকে পুলিশও জিজ্ঞাসাবাদ করছে। এজন্যই হয়তো দীর্ঘ সারি হয়েছে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত এটা সরিয়ে দেওয়ার। তবে কোনোভাবেই যাদের রাজধানীর বাইরে যাওয়ার বৈধতা নেই তারা যেতে পারবেন না। সোমবারও দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের সচেতন হতে হবে। মানুষ সচেতন না হলে, স্বাস্থ্যবিধি না মানলে প্রশাসন বা সরকার একা কিছুই করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন