রূপচর্চায় সবজির খোসার ব্যবহার

news-image

অনলাইন ডেস্ক : শরীর সুস্থ রাখতে শাকসবজির ভূমিকার কথা তো সকলেই জানেন। কিন্তু সবজির খোসাও ফেলনা নয়। খোসা দিয়ে করে নিতে পারেন রূপচর্চা।

শসার খোসা

শসা দিয়ে রূপচর্চার কথা সাধারণত সবাই জানে। এর খোসাও যে কত কাজে লাগে অনেকে হয়তো জানে না। এবার চোখের চারপাশের ডার্ক সার্কেল তুলুন শসার খোসা দিয়ে। ব্রণ কমাতেও কার‌্যকরী এটি।

আলুর খোসা

ব্রণযুক্ত মুখে ঘষে নিন আলুর খোসা। আলুর খোসায় ভিটামিন সি রয়েছে যা খুব তাড়াতাড়ি ব্রণ শুকিয়ে দেয়।

লাউয়ের খোসা

লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে মুখে ঘষলেই একটা আলাদা জেল্লা পাবেন। সপ্তাহে একবার ব্যবহারেই তফাতটা বুঝতে পারবেন।

লেবুর খোসা

মুখে অবাঞ্ছিত রোম রয়েছে? এক টুকরো লেবু কেটে খোসাটা ছাড়িয়ে মুখে ঘষুন। লেবুর রসে ব্লিচিং এফেক্ট রয়েছে যা রোম ঢেকে দেবে। মুখ থেকে ট্যান কমাতেও এটি কার্যকর।

গাজরের খোসা

গাজর ছাড়িয়ে খোসাটা আলাদা করে নিন। তারপর বেটে পেস্ট করে মুখে কোথাও বলিরেখা বা সূক্ষ্ম রেখা থাকলে তার উপরে লাগান। মুখ উজ্জ্বল হয়ে উঠবে সহজেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন