রূপচর্চায় পুদিনার ব্যবহার

news-image

নিজস্ব প্রতিবেদক : পুদিনা পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পুদিনা পাতা ত্বক উজ্জ্বল করতেও বেশ কার্যকর। এই পাতা ত্বকের বলিরেখা দূর করে ত্বককে করে তোলে প্রাণবন্ত। সঠিক পরিচর্যার অভাবে নির্জীব হয়ে পড়ে আমাদের ত্বক। সেইসঙ্গে হারিয়ে যায় ত্বকের উজ্জ্বলতাও।পুদিনা পাতার ঔষধি গুণাগুণ প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে রূপচর্চায়। তাই নির্জীব ত্বককে সজীব করতে রয়েছে পুদিনা পাতার বাহারি ব্যবহার-

উজ্জ্বল ত্বকের জন্য কলা ও পুদিনা

উপকরণ: দুই টেবিল-চামচ চটকানো কলা ও ১০,১২টি পুদিনা পাতা।

পদ্ধতি: কলা ও পুদিনা পাতা বেটে ভালোভাবে মিশিয়ে নিন। প্যাকটি ত্বকে লাগিয়ে ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে দুবার ব্যবহার করুন।

ব্রণ দূর করতে লেবু ও পুদিনা

উপকরণ: ১০,১২টি পুদিনা পাতা। এক টেবিল চামচ লেবুর রস।

পদ্ধতি: পুদিনা-পাতা বেটে তার সঙ্গে লেবুর রস মেশান। ব্রণ, ব্রণ আক্রান্ত স্থান, ব্রণের দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে তা ধুয়ে নিন। সপ্তাহে একবার এটা ব্যবহার করুন।

এক্সফলিয়েটের জন্য শসা ও পুদিনা

উপকরণ: এক টেবিল চামচ ওটস। ১০,১২টি পুদিনা পাতা। এক টেবিল-চামচ মধু। দুই টেবিল-চামচ দুধ। আধা ইঞ্চি শসার টুকরা।

পদ্ধতি: পুদিনা পাতার সঙ্গে শসা-কুচি ছেঁচে নিন। সব উপাদান একসঙ্গে মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে সাত মিনিট অপেক্ষা করে গোলাকারভাবে হালকা চাপে স্ক্রাব বা ঘষে নিন। এতে মৃত কোষ দূর হবে। দুতিন মিনিট স্ক্রাব করার পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুতিনবার এই প্যাক ব্যবহার করুন।

তৈলাক্ত ত্বকের যত্নে মুলতানি মাটি ও পুদিনা

উপকরণ: এক টেবিল-চামচ মুলতানি মাটি। ১০,১২টি পুদিনা-পাতা। আধা টেবিল-চামচ মধু। আধা টেবিল-চামচ টক দই।

পদ্ধতি: পুদিনা-পাতা বেটে তাতে মুলতানি মাটি, মধু ও দই মেশান। ঘন মিশ্রণ হওয়া পর্যন্ত মেশাতে থাকুন। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এটা ব্যবহার করুন।

শুষ্ক ত্বকের জন্য পুদিনা ও টক দই

উপকরণ: দুই টেবিল-চামচ টক দই। এক টেবিল-চামচ মূলতানি মাটি। ১০,১২টি পুদিনা পাতা।

পদ্ধতি: পুদিনা পাতা বেটে তাতে দই ও মুলতানি মাটি যোগ করুন। ঘন পেস্ট হওয়া পর্যন্ত মেশান। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ব্যবহার করুন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান