রাবির সাবেক প্রক্টর ও ছাত্রলীগ সভাপতির ব্যাংক হিসাব তলব

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ও সাবেক ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন মুনসহ চারজনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল গত ৩০ মে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে এ বিষয়ে চিঠি দিয়ে এ তথ্য চেয়েছে।

বিভিন্ন ব্যাংক ও এনবিআর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
যাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন, রাবির সাবেক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, তার স্ত্রী মনিরা ইয়াসমিন, ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুন ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকা।

চিঠিতে ওই ব্যক্তিদের একক বা যৌথ নামে অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক আমানত, যে কোনো স্থায়ী, চলতি ও ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সঞ্চয় থাকলে পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১১৩ (এ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ তথ্য চাওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সহযোগী ছিলেন সাবেক প্রক্টর ও ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবাহান, তার জামাতা, পুত্র, কন্যা ও স্ত্রীসহ ৫ জনের ব্যাংক হিসাব তলব করেছিল জাতীয় রাজস্ব বোর্ড।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ব্যাংকের কাছে যদি আমার ব্যাংক হিসাব চেয়ে থাকে তাহলে তারা হিসাব দেবে। কেউ হয়তো শত্রুতা করে এসব করাচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান