রাজশাহীতে প্রকাশ্যে ধূমপান করে ধূমপায়ী নারীকে হেনস্থার প্রতিবাদ জানাল তরুণ-তরুণীরা

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহীতে ধূমপায়ী নারীকে হেনস্থার প্রতিবাদ জানিয়েছেন একদল তরুণ-তরুণী। প্রতিবাদ জানিয়ে তারাও প্রকাশ্যে প্রকাশ্যে ধূমপান করেছে।

শুক্রবার সন্ধ্যায় নগরীর সার্কিট হাউজ রোডের পাশে বসে প্রকাশ্যে ধূমপান করে অভিনব এই প্রতিবাদ জানানো হয়। তবে কাউকে ধূমপান করতে উৎসাহিত করার উদ্দেশ্যে এমন প্রতিবাদ নয় বলেও জানান তারা।

এর আগে গত রবিবার বিকালে ওই স্থানে এক তরুণের সঙ্গে বসে ধূমপান করছিলেন এক তরুণী। এই দৃশ্য দেখে স্থানীয় কিছু মানুষ এর প্রতিবাদ জানান।

জানা যায়, ১০-১১ জন তরুণ-তরুণী এই প্রতিবাদে অংশ নেন। তারা সেখানে জড়ো হয়ে গান-বাজনা করে এবং তাদের মধ্যে যারা ধূমপায়ী তারা প্রতিবাদ করে প্রকাশ্যে ধূমপান করে। তবে এসময় পথচারীরা সেখানে প্রকাশ্যে ধূমপানের প্রতিবাদ জানালে বাকবিতণ্ডা হয়।

প্রতিবাদে অংশ নেওয়া এক তরুণী বলেন, আমরা কয়েকজন মিলে সেখানে গান-বাজনা করেছি। আমাদের মধ্যে যারা ধূমপায়ী তারা সেখানে ধূমপান করেছে। ধূমপান আমাদের প্রতিবাদের একটি অংশ। প্রকাশ্যে ধূমপান করায় এর আগে একজন নারীকে হেনস্থার শিকার হতে হয়েছে। ধূমপান করা ঠিক নয়। পুরুষরা প্রকাশ্যে ধূমপান করছে কিন্তু নারীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা এমন দ্বৈত আচরণের প্রতিবাদ জানাচ্ছি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‌‘আমরা ওই তরুণীর বিষয়টি জানি। ভিডিওটিও দেখেছি। ভুক্তভোগীদের পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেত। কিন্তু কোনো অভিযোগ পাইনি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান