রাজধানীর ৩৫ ঘর ছাই করে নিভল বস্তির আগুন

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর কাঁঠালবাগান বস্তিতে বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন কালের কণ্ঠকে বলেন, কাঠাল বাগানের বস্তির পাশে গরুর খামারে আগুন লেগেছিল। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থল থেকে পরিদর্শনকারী ডিউটি অফিসার বজলুর রশিদ বলেন, আনুমানিক ধারণা করা হচ্ছে ৩০ থেকে ৩৫টি ঘর পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের বোতল উদ্ধার করা হয়েছে। এখানে একটি গুরুর খামার থেকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন