রাজধানীতে তৎপর ভ্রাম্যমাণ আদালত

news-image

নিজস্ব প্রতিবেদক : ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের ১০৬ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: দেশ রূপান্তর

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের বিস্তার রোধে সর্বাত্মক লকডাউনের আদলে দেওয়া ২১ দফা বিধিনিষেধ বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

সকালে রাজধানীর শান্তিনগর মোড়ে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির একটি টিমকে যান চলাচল নিয়ন্ত্রণে দেখা যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের ১০৬ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে বিধিনিষেধের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠপর্যায়ে প্রয়োজনীয়সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে।

জারি করা ২১ দফা নির্দেশনার আদেশে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে। এসব বিধিনিষেধ বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকবে।

‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য এ সময় সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। জেলা ম্যাজিস্ট্রেটরা স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন।

গত বছর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিধিনিষেধ দেওয়া হলে তখনো সেনা মোতায়েন হয়েছিল।

এদিকে সরকারি সূত্রগুলো বলছে, প্রথমে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকলেও তা আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত সোমবার থেকেই সারা দেশে গণপরিবহন, শপিং মল, মার্কেটসহ বেশ কিছু কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের করোনা মহামারী পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গত কয়েক দিনে করোনায় দৈনিক সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাসপাতালগুলোতে শয্যা ঘাটতি দেখা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান