যৌতুক না পেয়ে পুত্রবধূর চুল কেটে শ্বশুর আটক

news-image

সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুক না পেয়ে পুত্রবধূকে পিটিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগে হবিবুর রহমান নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানায়, যৌতুক হিসেবে জমি না দেওয়ায় গ্রামের হবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলামের স্ত্রী নার্গিস খাতুনকে রোববার রাতে হবিবুর রহমান ও তার পরিবারের ৪ সদস্য মিলে বেধড়ক মারপিট করেন। এসময় নার্গিসের চুল কেটে দেওয়া হয়। গুরুতর আহতাবস্থায় নার্গিসকে তার স্বামী উদ্ধার করে সোমবার সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

একই গ্রামের হাজী ইব্রাহিমের মেয়ে নার্গিস খাতুনের অভিযোগ, ১০ বছর আগে একই গ্রামের শফিকুলের সঙ্গে প্রেম করে তার বিয়ে হয়। বিয়েটি মেনে নিতে পারেনি নার্গিসের শ্বশুর বাড়ির লোকজন। ফলে দীর্ঘদিন ধরে নানা অজুহাতে শ্বশুর বাড়িতে নার্গিসকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করা হয়। কিছুদিন আগে স্বামীর বাড়ির পাশে থাকা তার (নার্গিস) বাবার একখণ্ড ভিটে শ্বশুর হবিবুর রহমানের নামে লিখে দেওয়ার জন্য নার্গিসের ওপর চাপ সৃষ্টি করা হয়।

নার্গিসের বাবা অপারগতা প্রকাশ করলে রোববার রাতে শ্বশুর ও তার লোকজন মিলে তাকে নির্যাতন করেন এবং চুল কেটে দেন। এই ঘটনায় শ্বশুরের সঙ্গে অংশ নেন পরিবারের সদস্য শরিফ, জামাল, আম্বিয়া ও ফতে নামের আরো চারজন।

এদিকে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আহত নার্গিস খাতুনকে সোমবার সন্ধ্যায় দেখতে যান। তিনি নার্গিসের কাছ থেকে তার ঘটনার বিস্তারিত শোনেন।

দীপক কুমার দাশ গণমাধ্যম কর্মীদেরকে জানান, নার্গিসের মৌখিক অভিযোগের ভিত্তিতেই তিনি ইতোমেধ্যেই নার্গিসের শ্বশুর হবিবুর রহমানকে আটক করেছেন। অপর আসামিদেরও ধরার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান