যে ব্যবধানে জিতলে সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : চাপের মুখে থেকেই লাহোরে ম্যাচ শুরু করেছিল বাংলাদেশ। হারলেই বিদায় এমন সমীকরণ মেনেই আগে ব্যাট করতে নেমেছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে এদিন কেবল জয়ের দিকে চোখ রাখলেই হচ্ছে না বাংলাদেশের। বরং নিশ্চিত করতে হবে রানরেটের সমীকরণটাও।

এশিয়া কাপের গ্রুপ ‘বি’ তে বর্তমানে বাংলাদেশের নেট রানরেট ঋণাত্মকের ঘরে। শূন্যের নিচে ঋণাত্মক দশমিক ৯৫১ এ অবস্থান করছে টাইগাররা। এমন অবস্থায় রানরেট বাড়াতে চাইলে বাংলাদেশের সামনে ছিল হিসেবের মারপ্যাঁচ। সেই সমীকরণের সামনে অবশ্য দুর্দান্ত বযাটিং করেছে বাংলাদেশ। রানের ফুলঝুড়ি ছড়িয়ে বাংলাদেশ থেমেছে ৩৩৪ রানে।

সুপার ফোরে ওঠার ক্ষেত্রে বাংলাদেশের সমীকরণ এখন অনেকটাই আয়ত্তের মধ্যে। রশিদ খান-হাসমত উল্লাহ শহিদীদের থামাতে হবে ২৭৯ রানের আগেই। এই ব্যবধানে জিতলে বাংলাদেশ আজই নিশ্চিত করবে পরের রাউন্ড।

সেক্ষেত্রে বাংলাদেশের নেট রানরেট শ্রীলঙ্কাকে ছাড়িয়ে যাবে। গ্রুপের পরের ম্যাচটা তাই শ্রীলঙ্কা-আফগানিস্তানের জন্য বাঁচা মরার লড়াই হবে। যারা জয় পাবে, তারাই যাবে সুপার ফোরে। শ্রীলঙ্কা জিতলে দুই ম্যাচে দুই হার নিয়ে পয়েন্টের হিসেবে বাদ পড়বে আফগানরা। আর আফগানিস্তান জিতলে রানরেট কমে যাবে লঙ্কানদের। সেক্ষেত্রে রানরেটের হিসেবে বাদ যাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

ওয়ানডেতে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই আফগানিস্তানের। এর আগে কখনোই ৩০০ বা এর বেশি রানের স্কোর তাড়া করে ওয়ানডে জেতেনি আফগানিস্তান। তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আরব আমিরাতের বিপক্ষে। সেবার তারা ২৭৪ রান তাড়া করে জিতেছিল। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ২৮৮ রান করতে পেরেছে আফগানরা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান