যুদ্ধ বিরতিতে রাজি আর্মেনিয়া-আজারবাইজান

news-image

অনলাইন ডেস্ক : বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে সাময়িক যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। মস্কোতে এই দুই দেশের ১০ ঘণ্টা ব্যাপী বৈঠকের পর শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এমনটি জানান।

জানা গেছে, ১০ অক্টোবর মধ্যরাত থেকে এই সাময়িক যুদ্ধ বিরতি কার্যকর হবে।

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। গত ২৭ সেপ্টেম্বর এই অঞ্চলে নতুন আবারো যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইতোধ্যে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। এর আগে ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালেও ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন