যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার পৃথক সময়ে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যাননের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সোমবার বেলা পৌনে ১১টায় বৈঠক করবেন।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় কানাডার পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুটি বৈঠকই গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও কানাডার পার্লামেন্ট প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার উপস্থিত থাকতে পারেন বলেও জানিয়েছেন দিদার।

এ জাতীয় আরও খবর

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ

তারেক রহমানের জন্মদিন আজ

রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আ.লীগের পেট্রোল বোমা নিক্ষেপ

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় যেসব দেশে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র