যুক্তরাষ্ট্রে বিপণিবিতানে ধারালো অস্ত্রসহ হামলা, একজন নিহত

photo-1474179184আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে একটি বিপণিবিতানে (শপিংমল) ধারালো অস্ত্রসহকারে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। হামলাকারী বলে সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানায় পুলিশ।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় শনিবার রাতে মিনেসোটা অঙ্গরাজ্যের সেইন্ট ক্লাউড শহরের ক্রসরোডস সেন্টার বিপণিবিতানে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ এএফপিকে জানায়, ক্রসরোডস সেন্টারে এখনো অনেকে আটকে আছেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সন্দেহভাজন একজন নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, মিনেসোটার বিপণিবিতানে হামলায় আহত অন্তত আটজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের মধ্য কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ক্রসরোডস সেন্টারটি বন্ধ রাখা হয়েছে। সেখানেই হামলাকারীর লাশ পড়ে আছে। তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ।

এদিকে, ঘটনার সময় বিপণিবিতানে থাকা অনেকে গুলির শব্দ শুনেছেন বলেও দাবি করেন।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক