মেসির হাতে আরেকটি পুরস্কার

news-image

আরেকটি পুরস্কার জিতলেন লিওনেল মেসি। দুবাইয়ের ‘গ্লোবাল সকার অ্যাওয়ার্ড’-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন তিনি। রোববার তার হাতে পুরস্কার তুলে দেন কর্তৃপক্ষ। এছাড়া বর্সসেরা ক্লাবের পুরস্কার পেয়েছে লিওনেল মেসির স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। একই ক্লাবের প্রধান হোসে মারিয়া বার্তোমেউ পেয়েছেন বর্ষসেরা প্রেসিডেন্টের পুরস্কার। ২০১৫ সালে বার্সেলোনা পাঁচটি শিরোপা জিতেছে। তাদের ট্রফি কেসে জায়গা করে নিয়েছে স্প্যানিশ লা-লিগা, কোপা দেল রে’, ইউরোপিয়ান সুপার কাপ, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। গত মওসুমে বার্সেলোনাকে ট্রেবল শিরোপা জেতাতে আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি করেন ৫৮ গোল। দুবাইয়ে এ পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা এজেন্টের পুরস্কার পান হোর্হে মেন্ডিস। পর্তুগিজ এ ভদ্রলোক রিয়াল মাদ্রিদের উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্ট। এছাড়া প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন প্রাঙ্ক ল্যাম্পার্ড ও ইতালির আন্দ্রেয়া পিরলো।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

ইরানকে চাপে রাখতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি