মেসির ডাবলে কামব্যাক, টাইব্রেকারে জিতে কোয়ার্টারে মায়ামি

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ইন্টার মায়ামি অধ্যায়ের প্রথম অ্যাওয়ে ম্যাচে ৬ মিনিটেই গোল করেন। লিগ কাপের লড়াইটা পানসে বানিয়ে ফেলার ইঙ্গিত দেন। সেখান থেকে ৩-১ গোলের লিড তুলে নেয় প্রতিপক্ষ এফসি ডালাস। শেষ দশ মিনিটেও ৪-২ ব্যবধানে এগিয়ে ছিল তারা।

কিন্তু মেসির গোলে কামব্যাক করে মায়ামি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ৪-৪ গোলে। পরে টাইব্রেকার ভাগ্যে ৫-৩ গোলে জিতে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে মেসির ইন্টার মায়ামি।

সোমবার টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে মেসির প্রথম গোলের পর প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় এফসি ডালাস। ম্যাচের ৩৭ মিনিটে ও ৪৫ মিনিটে গোল করে দলটি। এরপর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে গোল করে লিড ৩-১ করে ফেলে।

পরেই ইন্টার মায়ামি গোল করে ম্যাচে ফেরে। ৬৫ মিনিটে মায়ামির বেঞ্জামিন ক্রেমাচি দলকে ৩-২ ব্যবধানে নামিয়ে আনেন। কিন্তু ওই গোলের স্বস্তি স্থায়ী হয়নি। ম্যাচের ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করে মায়ামির রবার্ট টেইলর। ডালাস আবার ৪-২ ব্যবধানে এগিয়ে যায়।

ইন্টার মায়ামি ম্যাচের ৮০ মিনিটে আত্মঘাতী থেকে পাওয়া গোলে ম্যাচে ফেরে। মার্কো ফারফান নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। ম্যাচ দাঁড়ায় ৪-৩ ব্যবধানে। এরপর মেসি শো। ম্যাচের ৮৫ মিনিটে ডান প্রান্তে ফ্রি কিক পায় তার দল। অনুমিতভাবে শট নেন মেসি। তার মাপা শট পোস্টের কোণা দিয়ে জালে চলে যায়। গোলরক্ষক লাফিয়ে পড়লেও কাজ হয়নি।

নির্ধারিত সময়ের পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মেসি প্রথম শটে গোল করেন। দ্বিতীয় শটে বার্সা থেকে মায়ামি যাওয়া সের্গিও বুসকেটস গোল করলেও ডালাসের ফুটবলার মিস করে। পরের দুই শটেও বল জালে পাঠায় মায়ামি। গোল করে ডালাসও। এরপর পঞ্চম শটে বেঞ্জামিন ক্রেমাচি গোল করলে ডালাসের শেষ শট নেওয়ার দরকার পড়েনি।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান