মেসির জার্সির নিচে আত্মঘাতী বোমা!

photo-1471935858স্পোর্টস ডেস্ক : এ বছরের শুরুতে সামাজিক গণমাধ্যমে আলোড়ন তুলেছিল আফগানিস্তানের এক শিশুর ছবি। প্লাস্টিকের ব্যাগ দিয়ে মেসির জার্সি বানিয়ে আলোচনায় এসেছিল মুর্তজা আহমাদি নামের এই আফগান শিশু। পরে ইউনেস্কোর মাধ্যমে নিজের এই খুদে ভক্তের কাছে একটা সত্যিকারের জার্সিও পাঠিয়েছিলেন মেসি। তবে সম্প্রতি তাঁর জার্সি এমনভাবে দেখা গেছে, যা জানতে পারলে হয়তো কষ্টই পাবেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। তাঁর জার্সি গায়ে দিয়েই আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা ছিল ইরাকের এক কিশোরের।

মেসির বার্সেলোনার জার্সি গায়ে দিয়ে বোমা হামলা চালানোর ঠিক আগমুহূর্তে পুলিশের হাতে ধরা পড়ে যায় আনুমানিক ১২-১৩ বছরের এক কিশোর। জার্সির নিচেই শরীরে বাঁধা ছিল আত্মঘাতী বোমা। পরে জার্সি খুলে সেই বোমা অপসারণ করে পুলিশ। ইরাকের উত্তরাঞ্চলে কিরকুক শহরে সম্প্রতি দেখা গেছে এমন চিত্র।

গত সোমবার ইরাকের এ অঞ্চলে এক শিয়া মসজিদে চালানো হয়েছিল আত্মঘাতী বোমা হামলা। তুরস্কেও কুর্দিদের এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক। ইরাকে মেসির জার্সি গায়ে ধরা পড়ে যাওয়া সেই কিশোর পরে দাবি করেছে, তাকে অপহরণ করা হয়েছিল এবং গায়ে বোমা বেঁধে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিরকুক শহরে।

বিশ্বজুড়ে যে তাঁর অগণিত ভক্ত ছড়িয়ে আছে, তা খুব ভালোমতোই জানেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি। তবে কোনো আত্মঘাতী বোমা হামলাকারীর গায়েও যে তাঁর জার্সি থাকতে পারে, তা হয়তো কখনো কল্পনাও করেননি আর্জেন্টাইন এই তারকা। ইরাকের এই খবর যদি নজরে আসে, তাহলে কেমন প্রতিক্রিয়া জানাবেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার?

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ