মুক্ত রাহুল

image_168737_0আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বুধবার নয়া দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে আত্মহত্যাকারী এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে পুলিশ রাহুলকে আটক করে।

অভিযোগ সেই সময়ে নাকি এক রোগীও হাসপাতালে প্রবেশ করতে চাইছিলেন। তাকেও পথ আটকায় পুলিশ। ঘটনার পরেই সাংবাদিকদের রাহুল জানান, ‘আমি কেবল মাত্র মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমাকে আটকানো হল। এভাবেই কি নতুন দেশ তৈরি করছে বিজেপি?’

থানাতেও পুলিশকর্মীদের ভর্ৎসনা করেন রাহুল।

তিনি বলেন, ‘এভাবে কাউকে আটক করাটা অনৈতিক। আপনাদের লজ্জা হওয়া উচিত।’ রাহুল না ঢুকতে পারা কিছুক্ষণ পরেই হাসপাতালে গিয়েছিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। পরে টুইটারে জানান, তাকেও মাঝপথে আটকেছে পুলিশ। ঢুকতে দেয়নি। সমস্ত ঘটনা সামনে আসতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, ‘এক পদ এক অবসরভাতা নিয়ে মিথ্যা কথা বলছেন মোদি। যদি এক পদ এক অবসরভাতা কার্যকর হয়েই থাকে, তাহলে কিষাণ গারেওয়ালকে আত্মহত্যা করতে হল কেন? মোদির আমলেই সারা দেশ জুড়ে যত কৃষক ও সেনা জওয়ানের মৃত্যু হচ্ছে। এটাই কি নতুন ভারত?’

এদিকে ঘটনা নিয়ে দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার এম কে মিনা জানিয়েছেন, হাসাপাতালটা বিক্ষোভ করার জায়গা নয়। তাই কোনো রাজনৈতিক নেতাকেই সেখানে ঢুকতে দেয়া হবে না। পরে অবশ্য রাহুলকে ছেড়ে দেয়া হয়। রাহুলকে আটকানো নিয়ে বিশদে কোনো মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেছেন, ‘এই ব্যাপারে খুব বেশি কিছু বলতে চাই না। পুলিশ নিরাপত্তার জন্য যা ভাল মনে করেছে, সেটাই করেছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক