‘মাহফিলে বিনা দাওয়াতে’অংশগ্রহণ, মামুনুল হকের বিরুদ্ধে মামলা

news-image

অনলাইন ডেস্ক : ‘বিনা দাওয়াতে’ কুমিল্লায় একটি মাহফিলে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

গত ১৭ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা থানায় মামলাটি করা হয়। মামলা নং: ১৬।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‌‘দাওয়াত ছাড়া মাহফিলে গিয়ে ইসলামের ভাবমূর্তি নষ্ট করে, দেশের মধ্যে একটি অরাজকতা তৈরি করতেই বিএনপি-জামায়াতের মদদে মামুনুল হক এসব করছেন।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে ভাস্কর্য ইস্যুসহ সাম্প্রতিক নানা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মিছবাহুর রহমান চৌধুরী মামলার তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ১৫ ডিসেম্বর তাকে কুমিল্লার চান্দিনা থানার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়। সে অনুযায়ী তিনি বক্তব্য শেষ করে ওই দিনই রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকায় পৌঁছার পর তিনি জানতে পারি, সেখানে বিনা দাওয়াতে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকও যোগ দেন। এমনকি রাত ১২টার পর মাওলানা মামুনুল ওই মহাসম্মেলনে বক্তব্য দেন।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন