মার্কিন বোমারু বিমানকে রুশ জঙ্গিবিমানের ধাওয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে মার্কিন বিমান বাহিনী অভিযোগ করেছে, রাশিয়ার দু’টি জঙ্গিবিমান ‘অনিরাপদ ও অপেশাদারভাবে’ আমেরিকার একটি দূরপাল্লার বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে।

এ ব্যপারে ইউরোপে মোতায়েন মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার দু’টি এসইউ-২৭ যুদ্ধবিমান গত শুক্রবার কৃষ্ণসাগরের আন্তর্জাতিক পানিসীমার আকাশে মার্কিন বি-৫২ বোমারু বিমানের গতিপথ আটকে দেয়।

এ সময় মার্কিন বোমারু বিমানটি নিয়মিত উড্ডয়নে ছিল বলে বিবৃতির বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে।
মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পাইলটরা একই উচ্চতায় বি-৫২ বিমানটির ১০০ ফিট দূরে চলে এসেছিলেন; যা তাদের অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ।

এ প্রসঙ্গে মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেফ হ্যারিজিয়ানের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, এ ধরনের আচরণ মধ্য আকাশে সংঘর্ষের অপ্রয়োজনীয় আশঙ্কা বাড়িয়ে দেয়; যা আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক আইনের পরিপন্থি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন