মারা গেছে ওমরানের ভাই আলী

syriaআন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরে উদ্ধার হওয়া ওমরান দাকনিশের বড় ভাই ১০বছর বয়সী আলী দাকনিশ মারা গেছেন।আলী দাকনিশ বোমা হামলায় গুরুতর আহত হয়েছিল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, ১৭ আগস্ট ওই বোমা হামলার কারণে অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণে আলীর মৃত্যু হয়েছে।

মানবাধিকার সংগঠন সিরিয়া সলিডারিটি ক্যাম্পেইন জানিয়েছে, রুশ বিমান হামলায় দাকনিশ পরিবারের বাড়িটি বিধ্বস্ত হয়।

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোতে রাশিয়া এবং সিরিয়ার সরকারি বাহিনী যুদ্ধ বিমান থেকে হামলা চালাচ্ছে। তবে ওমরান দাকনিশের বাড়িতে হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া।

বিমান হামলায় বিধ্বস্ত একটি বাড়ির ধূলা ময়লা থেকে পাঁচবছর বয়সী ওমরানকে রক্তাক্ত ও আহত অবস্থায় বের করে আনা হয়। তার সেই ছবি ও ভিডিও আলেপ্পো শহরে আটকে পড়া বেসামরিক মানুষদের দু:খ-দুর্দশার প্রতীকী চিত্র হয়ে উঠেছে, যা সারা বিশ্বকে হতবাক করে দেয়। ভিডিও চিত্রে দেখা যায়, রক্তাক্ত সারাগায়ে ধূলি মাখা ভীত শিশু ওমরান একটি অ্যাম্বুলেন্সের সিটে বসে রয়েছে, একটু পরেই সে নিজের মুখে হাত বুলিয়ে রক্ত দেখতে পেয়ে চমকে ওঠে। এই ভিডিও আর ছবি প্রকাশ করে সিরিয়ার বিদ্রোহীরা ।

সিরিয়ার একসময়কার শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে খ্যাত আলেপ্পোতে কয়েক সপ্তাহ ধরেই সিরিয়ান বিদ্রোহী আর সরকারি বাহিনীর মধ্যে লড়াই চলছে। সহিংসতায় কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক