মারাকাশ জলবায়ু শীর্ষ সম্মেলন শুরু আজ

1478488141মরক্কোর মারাকাশে আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের শীর্ষ জলবায়ু সম্মেলন বা কপ-২২। ১২ দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধানসহ পরিবেশ মন্ত্রীরা যোগ দেবেন। প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে দেশগুলো যে চুক্তি করেছিল তা ইতোমধ্যে কার্যকর হয়েছে। সেদিক থেকে এবারের মারাকাশ সম্মেলনকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে জাতিসংঘ।
সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশগুলো মারাকাশ সম্মেলনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাদের কর্মকাণ্ডে জলবায়ু পরিবর্তনের মতো ঝুঁকি নিরসনের কাজটি আরো বেগবান হবে। এতে বলা হয়, প্যারিসে যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নে দেশগুলো তাদের উদ্যোগের  পাশাপাশি প্রতিশ্রুত আর্থিক সহায়তা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার প্রচেষ্টার কথা বলা হয়েছে।
মারাকাশ সম্মেলনে ৭ থেকে ১৪ নভেম্বর টেকনিক্যাল নেগোসিয়েশন হবে। এ নেগোসিয়েশনে যোগ দিতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইতিমধ্যে মারাকাশে পৌঁছেছে। ১৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সম্মেলনের হাই লেভেল সেগমেন্ট। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু যোগদান করবেন।
আনোয়ার হোসেন মঞ্জু কপ-২২ সম্পর্কে বলেন, বাংলাদেশ এখন দোষারোপের খেলায় (ব্লেম গেম) বিশ্বাস করে না। পরিবেশ দূষণের জন্য সব দেশই কমবেশি দায়ী। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এ সমস্যার সমাধান করতে হবে। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার জন্য বাংলাদেশ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
এ লক্ষ্যে যে জাতীয় কমিটি রয়েছে সেটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থ আসতে শুরু করেছে। প্রতিষ্ঠানগুলোর দক্ষতা উন্নয়নেও দাতারা বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক