মাঠের মধ্যেই ঘুমে কাতর ধোনি! (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : পাল্লেকেলেতে তৃতীয় এক দিনের ম্যাচের খেলা চলছিল ভারত-শ্রীলঙ্কার মধ্যে। দলের পারফরম্যান্সে বিরক্ত শ্রীলঙ্কা সমর্থকরা ম্যাচের অন্তিম লগ্নে হঠাৎই গ্যালারি থেকে ছুড়তে শুরু করে প্লাস্টিকের বোতল, কাঠের টুকরো।

বন্ধ হয়ে যায় খেলা। ক্ষুব্ধ গ্যালারি সামলাতে পুলিশ যখন ব্যস্ত, তখনই ক্যামেরা ঘোরে মাঠের মধ্যে। এবং আটকে যায় একটি বিরল দৃশ্যে। দেখা যায়, পিচের ধারে শুয়ে আছেন মহেন্দ্র সিংহ ধোনি। বরং বলা ভাল নাক ডেকে ঘুমচ্ছেন সাবেক এই ভারত অধিনায়ক। মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ধোনির এই ঘুমের ছবি এবং ভিডিও।

বহু ধোনি ভক্ত ধোনির এই ভিডিও টুইট করেন। বর্তমানে ধোনির এই ঘুমের দৃশ্যই জমিয়ে রেখেছে সোশাল মিডিয়াকে। তবে খেলা বন্ধ থাকলেও ম্যাথিউজদের হারাতে তেমন বেগ পেতে হয়নি ভারতকে। এ দিনের ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর ফলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিল ভারত।

এ জাতীয় আরও খবর

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ

তারেক রহমানের জন্মদিন আজ

রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আ.লীগের পেট্রোল বোমা নিক্ষেপ

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় যেসব দেশে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র