মহাসড়কে দুর্ভোগ এড়াতে ১৬টি মোবাইল টিম কাজ করবে– যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের

obaidul kaderযোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আসন্ন ঈদ-উল-ফিতর ও বর্ষাকালে যানজট নিরসনে এবং মহাসড়কে সব ধরনের দুর্ভোগ এড়াতে ১৬টি মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করবে। এছাড়া যানজট এড়াতে মহাসড়কের আশপাশে অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করা হবে।
শনিবার বেলা পৌণে ১২টায় কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস এলাকায় মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।এসময় মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে মহাসড়কের চার লেন প্রকল্পের অধীনে প্রায় আড়াই’শ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন উড়াল সেতুর কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।
মন্ত্রী বলেন, নির্মাণাধীন ৩৪৪ মিটার দৈর্ঘ্য পদুয়ার বাজার রেল ক্রসিং উড়াল সেতুটি নির্মাণ সম্পন্ন হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কুমিল্লা অংশের পদুয়ার বাজার, মস্তাপুর, রাজাপুরা, সুয়াগাজি ও লালবাগে ৯ কোটি ৫০ লাখ ব্যয়ে আরও পাঁচটি সড়ক সেতুর নির্মাণ কাজ চলছে।
এসময় মন্ত্রীর সঙ্গে কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, হাইওয়ে পূর্বাঞ্চলীয় পুলিশ সুপার রেজাউল করিমসহ মহাসড়কে চার লেন প্রকল্পের কর্মকর্তা ও সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী