মসুলে লুকিয়ে আছে আল-বাগদাদি

 

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক সেস্টের (আইএস) প্রধান স্বঘোষিত, তথাকথিত খলিফা আবু বকর আল-বাগদাদি ইরাকের মসুলে লুকিয়ে আছেন বলে মনে করছেন কুর্দি নেতারা।

iraq1478054333

তার মৃত্যু মানে আইএসের পতন। সুতরাং মসুল অভিযানে তাকে হত্যা করাই হবে লক্ষ্য।

ইরাকি সেনাবাহিনী মঙ্গলবার থেকে মসুলে অভিযান শুরু করেছে। চারপাশ দিকে মসুলে প্রবেশ করছে ইরাকি বাহিনী ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর যোদ্ধারা। দুই বছর মসুল শহর আইএসের দখলে থাকার পর তাদের বিরুদ্ধে এই প্রথম অভিযান শুরু করেছে ইরাকি বাহিনীগুলো।

কুর্দিস প্রেসিডেন্ট মাসুদ বারজানির প্রধান কর্মকর্তা ফুয়াদ হাসান এক সাক্ষাৎকারে বলেছেন, তাদের সরকারের কাছে বিভিন্ন সূত্রের তথ্য আছে, ‘বাগদাদি সেখানে আছেন। যদি তাকে হত্যা করা হয়, তবে আইএসের পুরো ব্যবস্থা ভেঙে পড়বে।’

তিনি আরো বলেন, বাগদাদির মৃত্যুর তার স্থলে নতুন কাউকে খলিফা হিসেবে নিয়োগ করতে হবে, যা চলমান যুদ্ধের মধ্যে কঠিন হবে। তা ছাড়া বাগদাদির মতো মর্যাদা ও ক্ষমতাও কারো নেই, যে আইএসকে দাঁড় করাবেন, যেমনটি করেছে বাগদাদি এবং বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। ২০১৪ সালের জুলাই মাসে ইরাকের মসুল দখল করে নিয়ে তথাকথিত খিলাফত ঘোষণা করেন বাগদাদি।

কুর্দি নেতারা বাগদাদির মসুলে থাকার বিষয়ে বিশ্বাস করলেও, বাস্তবে তা না হতেও পারে। কারণ যুদ্ধ যুদ্ধ অবস্থায় তার মসুলে থাকার সম্ভাবনা খুবই কম। তা ছাড়া মসুলে আইএস পতনের পথে রয়েছে, এ বিষয়ও তাদের জানা। তবে মসুল থেকে আইএস হটানো নামে ইরাকে তাদের অস্তিত্বশূন্য করা। এরপর এ জঙ্গিগোষ্ঠীর স্বঘোষিত সন্ত্রাসী রাজধানী সিরিয়ার রাকায় অভিযান শুরু করতে পারবে যৌথ বাহিনী।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক