ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার বৈঠক

news-image

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে প্রথমবার অনলাইনে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হলো সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মন্ত্রিসভার নিয়মিত বৈঠক।

সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বৈঠকে। বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে বিটিভির ক্যামেরার সামনে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিটিভির ভিডিও ফুটেজ ও তথ্য অধিদপ্তরের ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। শারীরিক দূরত্ব নিশ্চিত করে নির্ধারিত আসনে বসেছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। আর সচিবালয় প্রান্তে মন্ত্রিপরিষদ বিভাগের কনফারেন্স রুমে যুক্ত ছিলেন মন্ত্রিসভার অন্য সদস্যরা।

ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় প্রান্তে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (মন্ত্রিসভা অধিশাখা) মো. রাহাত আনোয়ারও যুক্ত ছিলেন।

তিনি বাংলানিউজকে বলেন, সোমবার সম্পূর্ণ ভার্চ্যুয়াল মিটিং হয়েছে। গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী, মুখ্যসচিব স্যার এবং ওবায়দুল কাদের স্যার ছিলেন। আর এ প্রান্তে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব স্যার, সাতজন মন্ত্রী এবং সাতজন সচিব যুক্ত ছিলেন।

ভিডিও ফুটেজে মন্ত্রিপরিষদ বিভাগের কনফারেন্স কক্ষে আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে দেখা যায়।

রাহাত আনোয়ার বলেন, এজেন্ডা সংশ্লিষ্ট মন্ত্রী এবং সচিবরা মিটিংয়ে যুক্ত ছিলেন।

তিনি বলেন, সাধারণত এমন বৈঠক আর দেখা যায়নি। করোনা পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সে এ বৈঠক অনুষ্ঠিত হলো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন