ভারতে প্রথম নারী ট্রাক মিস্ত্রী!

truck-indiaনিউজ ডেস্ক : একবিংশ শতাব্দীতে মেয়েরা ছেলেদের থেকে কোন অংশে পিছিয়ে নেই। তারা পাল্লা দিয়ে এরোপ্লেন, ট্যাক্সি, মোটরসাইকেল চালাচ্ছে, এমনকি ট্রাকও। তবে গাড়ি মেরামত এমন একটা পেশা যেখানে এতদিন পুরুষরা দাপিয়ে বেড়াচ্ছিল।

কিন্তু এবার হয়ত পুরুষদের সেই একচ্ছত্র প্রাধান্যও কমতে চলেছে। ৫৫ বছরের শান্তি দেবী হলেন ভারতের প্রথম নারী ট্রাক মিস্ত্রী। জানা গেছে, গত ২০ বছর ধরে বিভিন্ন ট্রাক মেরামতের কাজ করে চলেছেন তিনি।

তার স্বামী রাম বাহাদুরের সঙ্গে দিল্লির সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে একটি চায়ের দোকান খুলেছিলেন তিনি। সেই চায়ের দোকানই পরে ট্রাক মেরামতের দোকানে পরিণত হয়।

ট্রাক মেরামতে স্বামীকে সহযোগিতা করতে করতেই নিজেই একদিন পাকা মিস্ত্রি হয়ে ওঠেন শান্তি দেবী। এখন পঞ্চাশ কিলোর ট্রাকের টায়ার নিজেই মেরামত করতে পারেন তিনি। শান্তি দেবী জানিয়েছেন, অনেক পুরুষ মিস্ত্রির চেয়েও ভালো কাজ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক