ভারতের ঘরে প্রথম রুপা

 

 

স্পোর্টস ডেস্ক : জিতলে সোনা, হারলে রুপা- নারীদের ব্যাডমিন্টনের সিঙ্গলসের এমন ফাইনাল ম্যাচে মুখোমুখি স্পেনের ক্যারোলিন মারিন ও ভারতের পি ভি সিন্ধু।

rio1471621398

সোনার এ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হল বিশ্ব চ্যাম্পিয়ন ও ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ক্যারোলিন মারিনের। প্রথম সেট হেরে গিয়ে পরবর্তী দুই সেটে দারুণ পারফর্ম করে সোনা জিতে নেন স্পেনের লাস্যময়ী ব্যাডমিন্টন তারকা। অন্যদিকে রুপা জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে পি ভি সিন্ধুকে। কুস্তিতে সাক্ষী মালিকের ব্রোঞ্জ জয়ের পর প্রথম রুপা জিতলেন পি ভি সিন্ধু।

অলিম্পিকে দুজনের অংশগ্রহণের উদ্দেশ্য ভিন্ন। স্পেনের ক্যারোলিন মারিন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব নিয়ে রিওতে আসেন। সোনায় নজর রেখে প্রতিটি ম্যাচে কোর্টে নামেন। পরিকল্পনামত ফাইনালেও উঠে আসেন কোনো রকম অঘটন ছাড়া।
অন্যদিকে পি ভি সিন্ধুর অংশগ্রহণ শুধুমাত্র একটি পদকের জন্যে। সেটা ব্রোঞ্জ হলেও কোনো আক্ষেপ নেই! কিন্তু মনমুগ্ধকর পারফরম্যান্সে সবাইকে বিস্মিত করে সিন্ধু চলে আসেন ফাইনালে। সেমিফাইনালে জাপানের নোজুমি ওকুহারাকে সরাসরি ২-০ গেমে হারিয়ে ফাইনালে উঠে আসায় সিন্ধুর থেকে প্রত্যাশা বেড়ে যায়।

প্রত্যাশামাফিক পারফরম্যান্স করেছিলেন সিন্ধু। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নের কাছে হার মানতে হয় তাকে। মারিন চ্যাম্পিয়ন হয়েছেন ঠিকই কিন্তু তাকে নাকানি-চুবানি খাইয়েছেন সিন্ধু। গেম পয়েন্টে প্রথম সেট জিতেন ভারতের তারকা। ২০-১৫ ব্যবধানে থেকে টানা ৬ পয়েন্ট নিয়ে সেট জিতেন সিন্ধু। এ সময়ে একটি গেমেই ৫২ শট খেলেন দুজন।
দ্বিতীয় সেটে ফিরে আসেন মারিন। প্রথমে ৬-১ গেমে এগিয়ে থাকার পর সিন্ধু টানা কয়েক গেমে পয়েন্ট নেন। কিন্তু মারিনের হঠ্যাৎ ঝড়ে ২১-১২ গেমে হেরে যায় সিন্ধু। তৃতীয় সেটে দুজন হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ জমে উঠে। বিরতির আগ পর্যন্ত ১০-১০ পয়েন্ট ছিল দুজনের। বিরতির পর সিন্ধুকে আর ফিরে যাওয়া যায়নি। একচেটিয়ে খেলে মারিন জিতে নেন সোনা পদক। তৃতীয় সেট শেষ হয় ২১-১৫ গেমে। বিশ্বের ২ ও ৩ নম্বর তারকাকে হারিয়ে রুপা জিতলেও সেরা তারকার সামনে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পারেননি সিন্ধু। সোনা পদক না পেলেও সবার মন ঠিকই জয় করেছেন ভারতের এ ব্যাডমিন্টন তারকা।

এ জাতীয় আরও খবর

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী

গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পরীমণিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

শিশু রামিসা হত্যা: দুই আসামির আপিল শুনানি হাইকোর্টে

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি

দ্বিতীয় মেয়াদেও আইসিসির চেয়ারম্যান জয় শাহ