ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডব: রেলস্টেশন সংস্কার করে ট্রেনের যাএাবিরতি দাবিতে মানববন্ধন 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন দ্রুত সংস্কার করে সব ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  দুপুরে রেলওয়ে স্টেশনে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালান হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এসময় হেফাজতের নেতা-কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে।
এ ঘটনায় ২৭ মার্চ থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সব ট্রেনের নির্ধারিত যাত্রাবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ খান লাভলু, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ। বক্তারা বলেন, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি না করায় দুর্ভোগ আরও বেড়েছে। সে জন্য স্টেশনটি সংস্কার করে ট্রেনের যাত্রাবিরতি চালু করার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতের নেতাকর্মীরা ব্যাপক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান