ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতৃবৃন্দের  ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শন

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমীর সাজিদুর রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হামলায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও ক্লাবের সভাপতি আহত রিয়াজউদ্দিন জামিসহ আহত সাংবাদিকদের সমবেদনা জানাতে দুপুরে প্রেসক্লাবের যান।
এ সময় তারা হেফাজতের ডাকা হরতাল চলাকালে হামলা- ভাংচুরের ঘটনার নিন্দা জানান। এ সময় তারা ভিডিও ফুটেজ দেখে এসব ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় দাবী জানান। সেসাথে কোন নিরপরাধ লোক যেন হয়রাণির শিকার না হয় সেজন্য তিনি সংশ্লিষ্টদের লক্ষ্য রাখার আহবান জানান। পরিদর্শনকালে তার সাথে ছিলেন সংগঠনের জেলার সেক্রেটারি মুফতী মুবারকুল্লাহ, মুফতী নোমান হাবিবী, সহ- সভাপতি মাওলানা আলী আযম, যুগ্ম সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী, প্রচার সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মুফতী জাকারিয়া খান, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন