ব্রাহ্মণবাড়িয়ায় হত্যাসহ একাধিক মামলার আসামী মহসিন গ্রেফতার

news-image

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউপির হাবলাউচ্চ গ্রামের হত্যাসহ একাধিক মামলার আসামী শেখ মহসিনকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা থাকায় আজ রোববার দুপুরে পুলিশ গ্রেফতার করে।সে সুলতানপুর ইউপির সাবেক চেয়ানরম্যান মৃত:মতি মিয়ার ছেলে।

এলাকাবাসি ও বিভিন্ন সূএে জানা যায়, মহসিন হাবলাউচ্চ এলাকার একাধিক হত্যা মামলার আসামী। সে ২০১৩ সালে শিলাউর-হাবলাউচ্চ ঝগড়ার জমসিদ ও ২০১৬ সালের সেন্দ গ্রামের মেম্বার আন্নু হত্যা মামলার আসামী। তার প্রত্যক্ষ ও পরোক্ষ মতদে এলাকায় বিগত দিনে এছাড়াও আরো কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সে এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় একের পর এক অপরাধ সংগঠিত করার মূলহোতা ছিলেন। এজন্য সাধারণ মানুষ তার ভয়ে মুখ খুলে কথা বলার সাহস পায়নি।তার সহযোগিতায় এলাকায় মাদকের ব্যবসা চলত বলে তারা জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, মহসিনের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন