ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সড়কের পাশ থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে পৌরসভার ভাদুঘর রাস্তার পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। স্থানীয় ভাদুঘর গ্রামের আলামীন মিয়া জানান, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কান্না শুনে কাছে গিয়ে দেখেন কাপড়ে মোড়ানো একটি কন্যা শিশু। পরে স্হানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে পুলিশে জানান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কে বা কারা শিশুটি রাস্তার পাশে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। শিশুটির চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, শিশুটির অবস্থা আশংকাজনক। কাঁশি ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় শিশুটির অক্সিজেন দেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া শহর ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ নুরুল আমিন জানান, খবর পেয়ে রাত ৯ টার দিকে ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি পরিচয় সনাক্ত করা যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন