ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে দূর্ঘটনায় ট্রাক্টরের হেলপার নিহত 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ইসলামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার মুসলেম মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের হেলপার আনোয়ার মারা যান। এ ঘটনায় ট্রাক্টরের চালক ইয়াছিন মিয়া গুরুতর আহত হন।
বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আ.স.ম আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন