ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাঁশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া  শাহ আলম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার  সকালে উপজেলার সুলতানপুর-পঞ্চবটি এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহ আলম ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর পৈরতলা এলাকার মৃত আজগর আলীর ছেলে। শাহলমের পরিবার জানান, সদর উপজেলার পঞ্চবটি এলাকার একটি মুরগির খামারে চাকরি করতেন শাহ আলম।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকালে পুলিশ কন্ট্রোল রুম থেকে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানানো হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন