ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে নামাজরত অবস্থায় একজন ইমামের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে শহরের পৌর এলাকার কুমারশীল মোড়স্থ ঐতিহ্যবাহী মদিনা মসজিদের ইমাম হাফেজ মাওলানা সুলায়মান (৫৮) নামাজরত ইন্তেকাল করেন। তিনি জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের মৃত হাজী কফিল উদ্দিন মন্সীর ছেলে।

তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসুল্লীদের সাথে জামায়াতে ফজর নামাজ আদায় করা অবস্থায় ইন্তেকাল করেন।

বাদ জোহর শহরের টেংকেরপাড় জানাযা শেষে তাঁর প্রতিষ্ঠিত তিতাস পাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তাকে দাফন করা হবে।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন