ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

accident_49916

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, দিগন্ত পরিবহনের একটি বাস মাধবপুর থেকে কসবা যাচ্ছিল। পথে ঘাটুরা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। এসময় আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহত দু’জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটটক করলেও এর চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২ হাজার ৫৩১ মামলা, শীর্ষে ওয়ারী

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২৬০