ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্হানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে পানিতে ডুবে নোহা (৪) ও আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামে আসমা (৮) নামে দুই শিশু মারা গেছে। শুক্রবার দুপুরে পৃথক এ দুইটি ঘটনা ঘটে। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সূএে জানা যায়, ওই দুই শিশুকে হাসপাতালে আনার আগেই মারা যায়।
স্বজনদের সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার শান্তিবাগের মোজাম্মেল হোসেনের মেয়ে আসমা আশুগঞ্জের খোলাপাড়া গ্রামে একটি দাওয়াতে যায়। সেখানকার একটি ডোবাতে ডুবে গেলে উদ্ধারের পর তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। এদিকে চিনাইর গ্রামের পূর্বপাড়ার সোহাগ মিয়ার মেয়ে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে সবার অজান্তে পড়ে যায়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন