ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কাস্তি নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের রুস্তমপুরের কাস্তি নদী কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,দুপুরে স্থানীয়রা রুস্তমপুরের কাস্তি নদীর পাশে পাট ক্ষেতের ধারে ভাসমান অবস্থায় লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুর অজ্ঞাতনামা ওই ব‌্যক্তির লাশ উদ্ধার করে। খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় ছিলেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
 নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হেসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃৃৃৃৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন