ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়াল

news-image

অনলাইন ডেস্ক : ব্রাজিলে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে রোববার সকালে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে চলতি সপ্তাহেই ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যায়।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে রোববার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৮২ হাজার ৬৩৭ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ১৯৮ জনের।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে আক্রান্ত বিবেচনায় যুক্তরাষ্ট্র ও ভারতের পরে তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশটি।

মৃত্যু বিবেচনায় শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ১৪ হাজার ৩৬৬ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৭ লাখ ১৬ হাজার ৬৫৯ জন।

জনস হপকিনস ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেস সায়েন্সের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৩ কোটি ৭১ লাখ ২ হাজার ২৮১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৭১ হাজার ৪৬০ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৫৭ লাখ ৬৪ হাজার ২০১ জন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন