বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয়েছে নির্ধারিত সময়ে। তবে ২৪ ওভারের বেশি খেলা চালিয়ে যাওয়া সম্ভব হলো না। কারণ ২৫তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টি হানা দিয়েছে। ফলে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।

২৪.১ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৪৭ রান। ৮ রান নিয়ে উইকেটে আছনে বিরাট কোহলি। অপর অপরাজিত ব্যাটার লোকেশ রাহুলের সংগ্রহ ১৭ রান।

এশিয়া কাপের এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ব্যর্থ ছিল ভারতের টপ অর্ডার। গ্রুপ পর্বের সেই ম্যাচে পাত্তায়ই পাননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সেই প্রতিশোধের পণ করেই যেন আজ মাঠে নেমেছিলেন দুই ওপেনার শুভমান গিল ও রোহিত! অবশ্য ফিফটি হাঁকিয়ে আর বেশিক্ষণ টিকতে পারেননি দুজনের কেউই।

১৭তম ওভারে ৫৬ রান করা রোহিতকে সাজঘরে ফিরিয়ে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শাদাব খান। এরপরের ওভারেই ফিরেছেন গিলও। এই ওপেনারও ফিফটির দেখা পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৫৮ রান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান