বিসিবি চাইলে পদত্যাগ করবেন হাথুরু

news-image

ক্রীড়া প্রতিবেদক : সরকার পতনের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও আসতে শুরু করেছে পরিবর্তন। ইতোমধ্যেই পদত্যাগ করেছেন জালাল ইউনুস, পদত্যাগ করবেন নাজমুল হাসান পাপনও। এমন অবস্থাতে বাংলাদেশ দলে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে অবস্থান করছে। সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে আগামী ২১ আগস্ট। এই ম্যাচের আগে আজ সোমবার সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের প্রধান কোচ।

তিনি বলছিলেন, ‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’

এদিকে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি দোয়া ও ভালোবাসা প্রকাশ করে হাথুরু বলেন, ‘(বাংলাদেশের গণ আন্দোলনে) যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল। হ্যাঁ (আমার জন্য ইমোশনাল ছিল)।’

ক্রিকেটের মাধ্যমে দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে চান হাথুরু, ‘অবশ্যই (জাতীয় দলের সামনে সুযোগ দেশের মানুষের মন-মানসিকতা ভালো করার)। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলা-ধূলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান