বিষ মেশানো খাবার খেয়ে ‘গুরুতর অসুস্থ’ বাগদাদি

abu_bakr_al_baghdadiআন্তর্জাতিক ডেস্ক : কথিত ইসলামিক স্টেট- আইএসের মূলহোতা স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদি বিষ মেশানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ বলে জানা গেছে।

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এমন দাবি করেছে।

জানা গেছে, উত্তর ইরাকের নিনেভেহ শহরের বেয়াজ জেলায় বাগদাদি এবং আরও তিন আইএস কমান্ডারের জন্য প্রস্তুত করা খাবারে বিষ মেশানো হয়।

ইরাকি বার্তা সংস্থা ডব্লিউএএ-কে একটি সূত্র জানায়, বাগদাদিসহ চারজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে কড়া নিরাপত্তায় অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে সন্ত্রাসী সংগঠনটি অভিযান শুরু করেছে বলেও জানা গেছে।

বাগদাদি এরআগে কয়েকবার আহত হয়েছিল বলে খবর বেরিয়েছিল। এবছরের শুরুর দিকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সে নিহত হয়েছিল বলে খবর বের হয়। অবশ্য পরে সেটা ভুল প্রমাণিত হয়।

বাগদাদির প্রকৃত নাম ইব্রাহিম আওয়াদ ইব্রাহিম। সে ১৯৭১ সালে উত্তর বাগদাদের সামারায় জন্মগ্রহণ করেছিল বলে ধারণা করা হচ্ছে। আইএসের উত্থানের শুরুতে বাগদাদি নিজেকে খলিফা ঘোষণা করে গোষ্ঠীটির নেতৃত্ব দিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক